• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরগঞ্জে একরাতে এক গোয়াল থেকে আট গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম: ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে পাশাপাশি দু’টি গোয়াল থেকে আটটি গরু হয়েছে। (০২ জানুয়ারি) মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি চরপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটে। এদিকে চুরির এমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি চরপাড়া এলাকার মমিন আলীর পাঁচ ছেলে মো. নয়ন, মো. খোকন, রোকন, সুজন এবং খাইরুল ইসলাম। তাঁদের মধ্যে মো. খোকন মারা যাওয়ার পর তাঁর স্ত্রী দেলুয়ারা একটি গোয়ালে চারটি গরু লালন-পালন করে সংসার চালাচ্ছিলেন।

অপরদিকে পাশাপাশি আরেকটি গোয়ালে ছিল খাইরুলের ২ টা এবং সুজনের ২ টা এবং রোকনের একটি ছোট গরু। সেখান থেকেও চারটি গরুসহ মোট আটটি গরু নিয়ে যায় চুরের দল। তবে রেখে যায় রোকনের একটি ছোট গরু। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানান, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো হবে।

ক্ষতিগ্রস্থ সুজন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে সকালে ফের গরুকে খাবার দিতে গিয়ে দেখেন গরু নাই। এরপর তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে দেখেন পাশের গোয়াল থেকেও চারটি গরু নাই। সুজন বলেন, ‘রোকনের গরুটা ছোট দেখে অথবা পিকআপে জায়গা হয়নি বলে ফেলে রেখে গেছেন’।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ চুরির ঘটনার খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category