• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে এক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্কুল ফাঁকি দেয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে এক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্কুল ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের মোট শিক্ষক ৬ জন। যে যার সময় মতো স্কুলে আসেন। আবার স্কুল ছুটি দেয়ারও সময় সূচি নেই বলে এলাকাবাসীর অভিযোগ।

সরেজমিনে রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে বিদ্যালয়ে‌ গিয়ে দেখা গেছে কক্ষ গুলোতে তালা ঝুলছে। কিছুক্ষণ পর সহকারী শিক্ষক ইতি কুন্ড ও রহিমা বেগম বিদ্যালয়ে উপস্থিত হয়ে বলেন শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় স্কুল ছুটি দেওয়া হয়েছে। এরমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক উপস্থিত হয়ে বলেন, আমি খাওয়ার জন্য বাসায় যাওয়ার ১০ মিনিট হয়।

এ সময় নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, এ স্কুলে লেখাপড়া ভাল হয় না। শিক্ষকরা নিজ ইচ্ছা মাফিক আসেন আবার নিজ ইচ্ছা মাফিক ছুটি দিয়ে চলে যান। প্রধান শিক্ষক স্থানীয় হওয়ায় কেউ প্রতিবাদ করলে তিনি তাকে হুমকি দিয়ে বলেন এটা আমাদের ব্যপার। আপনারা কথা বলার কে এখানে?

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষকদের শোকজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category