• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলুকজান বেগম(৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রাণীগঞ্জ সড়কে।

জানা গেছে, বুধবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া নতুন গ্রামের আবুর উদ্দিনের স্ত্রী কুলুকজান বেগম রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গরু বোঝাই পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপটি বিক্ষুব্ধ জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

এ ব্যাপারে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গরু বোঝাই পিকআপটি আমার জিম্মায় আছে। আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা(মিমাংসা) করা হবে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category