• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১’শ পিস ইয়াবাসহ রাখাল চন্দ্র বর্ম্মণ(২৪) ও একরামুল হক(৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত রাখাল চন্দ্র বর্ম্মণ রাজারহাট উপজেলার ছিনাই এলাকার দুলাল চন্দ্র বর্ম্মণের পুত্র। এবং একরামুল হক কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার তমিজ উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজারের বেলাল মার্কেটের সামন থেকে ১০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার(২১ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category