বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি মÐল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসি মÐল বাঁশবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ মÐলের মেয়ে। কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
হাসি মÐলের বাবা রবীন্দ্রনাথ মÐল বলেন, হাসি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার সাথে সাথে হাসি বিষপান করেছে। পরে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা হাসিকে মৃত ঘোষনা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#