• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

একই পদ্মানদীতে দুই নিয়ম বাংলাদেশে নিষেধাজ্ঞা, রাজশাহীর পদ্মায় মা ইলিশ ধরছে ভারতীয় জেলেরা!

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : বাংলাদেশে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২৩ দিনের জন্য মা ইলিশ রক্ষা অভিযান শুরু করেছে সরকার। এ সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধি থাকবে। তবে বাংলাদেশে মাছ ধরা নিষিদ্ধ হলেও, ভারতীয় জেলেরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ প্রতিদিনই দিন-রাত টন টন মাছ শিকার করে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পদ্মা পাড়ের জেলেরা।
স্থানীয় জেলেদের অভিযোগ, বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে ভারতীয় জেলেরা মাছ ধরছে। বিশেষ করে বাংলাদেশে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সুযোগটাই তারা বেশি কাজে লাগাচ্ছে। এই ধরনের অন্যায় তারা যুগ যুগ ধরে চালাচ্ছে। ক্ষুদ্ধ জেলেরা বলেন, আমাদের মাছ ধরা বন্ধ তাহলে ভারতীয় জেলেরা মাছ ধরছে কেন? ভারতীয় সিমান্তে বাংলাদেশীদের দেখলেই বিএসএফ- গুলি ছুড়ে। হত্যা করে বাংলাদেশীদের। আমাদের নদীতে ঢুকে মা ইলিশ ধরছে ভারতীয় জেলেরা আমাদের বিজিবি হত্যা না করুক গুলি ছুড়ছে না কেন?
এদিকে, পদ্মায় মাছ ধরতে না পেরে আর্থিক কষ্টে মানবেতর দিন কাটাচ্ছেন রাজশাহীর জেলেরা। অপরদিকে ভারতীয় জেলেদের মাছ ধরার কয়েকশ অত্যাধুনিক ট্রলার এখন এই পদ্মায় দিন-রাত চষে বেড়াচ্ছে।
রাওথা পদ্মা পাড়ের জেলে ইউনুস আলী বলেন, ভারতীয় জেলেদের কাছে ওয়্যারলেস রয়েছে। আধুনিক জাল ও ট্রলার নিয়ে অনেকটা সাগর সেচে তোলার মতো মাছ ধরে নিয়ে যাচ্ছে জেলারা। দ্রæতগামী নৌযান ও কারেন্ট জালসহ জিপিএস ব্যবহার করে ভারতীয় জেলেরা। তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার দিয়ে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতায় চোখ রাখে আর তাদের আসতে দেখলেই দ্রæত পালিয়ে যায়। এসব জেলেদের নৌবাহিনী ও কোস্টগার্ড মাঝে মধ্যে আটক করলেও তাদের বেপরোয়াভাবে পানিসীমা লঙ্ঘন করে মাছ ধরা থামে না।
রাজশাহী নগরীর উপকন্ঠ চারঘাট থানার ইউসুফপুর মুক্তারপুরের জেলেরা অভিযোগ করে বলেন, একই পদ্মানদীতে দুই ধরনের নিয়ম হয় কীভাবে? ভারতে যখন পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ থাকে, ঠিক সেই সময় বাংলাদেশেও নিষিদ্ধ থাকে। কিন্তু ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে, আর আমরা নামলেই জেল জরিমানা।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বাংলাদেশে প্রতিবছর আশ্বিন মাসে (১২ই অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত ২৩ দিন) গভীর সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ উপক‚লের দিকে এসে ডিম ছাড়ে। ইলিশের ডিম থেকে জাটকা এবং পরে জাটকা থেকে বড় ইলিশে পরিণত হয়। কয়েক বছর ধরে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ থাকায় ইলিশের উৎপাদন বেড়েছে। এর সুফল জেলে থেকে ইলিশ ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা সবাই পাচ্ছে। দেশে আমিষের ঘাটতি মেটাতে ইলিশ সহায়ক ভ‚মিকা রাখছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category