ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁ ০৬(আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্ব সংস্কৃতির সঙ্গেও নিবিড়ভাবে মিশে আছেন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯-এপ্রিল) বিকাল ৩ টায় নওগাঁর পতিসরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি হেলাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিগুরুকে সর্বদা ধারণ করেছেন তার কর্ম ও চিন্তায়।তাঁর সংগ্রামী জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথের গল্প, কবিতা ও গান তাঁকে উজ্জীবিত করেছে। মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয়ে উঠেছিল প্রেরণার চিরন্তন উৎস।
তিনি বলেন,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোবার্ষিকী এ বছরের রবীন্দ্রজন্মবার্ষিকী উদযাপনের আনন্দ এক নতুন মাত্রা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে।
দ্বিতীয় দিনের এ অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে
এ অনুষ্ঠানে স্মারক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,রবীন্দ্র গবেষক আবুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বকু,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ(অবঃ) প্রফেসর শরিফুল ইসলাম খাঁন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
পরে শিল্পীদের সমন্বয়ে সন্ধায় আত্রাই শিল্পকলা একাডেমীর শিক্ষক মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে শিল্পীদের পরিবেশনায় দ্বিতীয় দিনে আত্রাই-রাণীনগর শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়োজন ছিল। নওগাঁ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতি মন্ত্রনালয় এই কর্মসূচির আয়োজন করে।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পতিসর কাচারীবাড়ি রবীন্দ্র ভক্তদের মহা-মিলন মেলায় পরিনত হয়।পতিসরের চারদিকের জনপদ নওগাঁ জেলার সদর,আত্রাই ও রাণীনগর,বগুড়া জেলার আদমদিঘি ও নন্দীগ্রাম,নাটোর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।