• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের কালাইয়ে বাস চাপায় সামসুদ্দিন সরকার (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার বেলা ২ টার দিকে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কের পুনট বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে সরকার পাড়ার নতুন ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেন। নিহত সামসুদ্দিন সরকার উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সামসুদ্দিন সরকার মোটরসাইলে নিয়ে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে তার মেয়ে জামায়ের পুনট বাজারে অবস্থিত দোকানে যাচ্ছিলেন। সে শান্তিনগরের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় পুনট বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে সরকার পাড়ার নতুন ব্রিজ সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি কোচ তাকে পিছন থেকে ধাক্কা দিলে স্পটেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃত্য সামসুদ্দিন সরকারের পরিবারের লোকজন তার মৃত দেহটি নিজ গ্রামে নিয়ে যায়।

ওসি ওয়াসিম আল বারী বলেন, কোন বাসের ধাক্কায় সামসুদ্দিন নিহত হয়েছে তা কেউ টের পাইনি । মোকামতলা-জয়পুরহাট মহাসড়কে তার মৃত দেহটি পরে থাকলে পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি বাড়ি নিয়ে যায়। এ বিষয়ে সামসুদ্দিনের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category