• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ১৭ জুয়ারু গ্রেফতার

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১৭ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্দের বাজার এলাকার মোঃ এনামুল হক (৫৪), বানেশ্বর নীলকন্ঠ গ্রামের মোঃ আপন আলী (৩৮), বৈদ্যের বাজারের নারায়ণ চন্দ্র রায় (৪৫), কাঞ্চিপাড়া গ্রামের মোঃ বাবু মিয়া (৩৬) ও ছাত্রজিৎ গ্রামের স্বদেশ চন্দ্র রায় (৫০)কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।

অপরদিকে একই রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাব সংলগ্ন এলাকা থেকে ছোট খাটামারি ক্লাব গ্রামের মোঃ মজিবুর রহমান (৫০), ছোট খাটামারী বসুনটারী গ্রামের মোঃ আমিনুল ইসলাম (৩৫), মোঃ রুহুল (৩৫), ছোট-খাটমারি বসুনটারী গ্রামের আফজাল হোসেন (৩২), ছটো খাটামারী গ্রামের মোঃ হাফিজুর রহমান (৪০), ছোট খাটামারী বসুনটারী গ্রামের মোঃ বেলাল হোসেন (২৫), মোঃ সাগর (৩৫), মোঃ আলাল মিয়া (৩০), মোঃ নুরুনবী (৩০), আইকুমারীভাতি গ্রামের মোঃ তরিকুল ইসলাম (৫০), ছোটখাটামারী গ্রামের মোঃ আয়নাল (৪০) ও বড় খাটামারী গ্রামের আলম মিয়া (৪০)কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category