• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়েছে। এতে ওই বাড়ির দুই নারী আহত হয়েছেন।

রবিবার (১ জুন) ভোরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্রাক পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।

এলাকাবাসী জানান, ভোরে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে দেখেন, একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুই নারী আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘এ ঘটনায় দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category