• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক নিহত

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল-আমিন সর্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় লিটন সর্দার নামে আরও একজন আহত হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারী ) রাত ৮টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর আল-আমিন সর্দার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া এলাকার রবিউল সর্দারের ছেলে। আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সদ্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিলো। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলো। রবিবার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সাথে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের উপর হামলা চালায়। এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আলামিনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category