• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়ায় (৬) বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জসিম উদ্দিন একই এলাকার ছারা উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে খরব দেয়। পরে মিরপুর থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

এই ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category