• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় অস্ত্রসহ এক যুবক আটক

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জুয়েল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category