• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে গাজী ফিলিং স্টেশনের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আহমেদ কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুরুজ আহমেদ কুমারখালী থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে আসার পথে একই দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুরুজ।

কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category