• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে মিঠুন নামের এক ব্যক্তির নির্মাণাধীন সাততলা ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে উঠেন। সে সময় অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category