• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

কুড়িগ্রামে যানজট ও দূর্ঘটনা রোধে অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মহাসড়ক ও সড়কে শৃঙ্খলা আনয়ন, যানজট নিরসন ও দূর্ঘটনা রোধকল্পে ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের আয়োজনে পুলিশ লাইন্স হলরুমে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর শাখার শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, কার্যকরী সভাপতি আমিনুর রহমান, রিক্সা,ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদার হোসেন বুলু, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই সদর ট্রাফিক মোস্তাফিজ সহ বিভিন্ন ইউনিয়নের অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা আনয়ন সহ যানজট নিরসনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় কুড়িগ্রাম শহরকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। কুড়িগ্রাম জেলা পুলিশ সব-সময় অটোরিক্সা মালিক ও শ্রমিকদের পাশে থেকে মহাসড়ক ও সড়কে শৃঙ্খলা আনয়ন, যানজট নিরসন ও দূর্ঘটনা রোধকল্পে কাজ করে যাবে বলে আশা ও প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category