• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার পুত্র বিপ্লব হাসান(২৫)।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় ভূরুঙ্গামারী থেকে পিতা-পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌঁছিলে একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category