কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৩২ কেজি ৭’শ কেজি গাঁজাসহ মফিজুল ইসলাম(৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গত ১৯ সেপ্টেম্বর রাতভর অভিযান পরিচালনা করে নাগেশ্বরীর নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) গ্রামস্থ মাদক কারবারি মোঃ মফিজুল ইসলামকে তার নিজ বাড়ী থেকে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।