• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কোল্ড স্টোরেজে চুরি; রাজশাহীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চা ল্যকর রহস্য উদঘাটন করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
গ্রেফতাকৃত আসামিরা হলো: মোঃ আঃ জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), মোঃ কামরুল ইসলাম (৪০), মোঃ ইকতিয়ার বিশ্বাস(৪২), জাকির গাজী(৫৬), জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কাদের শেখ, একই এলাকার আঃ কামাল শেখের ছেলে। কামরুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে, ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে। জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা গাজীর ছেলে। তারা সকলেই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের বাসিন্দা।
মুখপাত্র জানান, চলতি বছরের (১২ আগস্ট) বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য অস্ত্রসহ ফকিরহাট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি-সহ রাজশাহী মহানগরী’র পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির কথাও স্বীকার করে। বিষয়টি ফকিরহাট থানা পুলিশ আরএমপি’র পবা থানা পুলিশকে অবহিত করে।
ওই তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহাবুল ইসলাম ফকিরহাট থানায় উপস্থিত হয়ে গ্রেফতার হওয়া ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা কোল্ড স্টোরেজের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুনঃগ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামিদের পুনঃগ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) পবা থানা পুলিশ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি জালাল শেখ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
উল্লেখ্য, চলতি বছরের (২৫ জুন) রাতে মাঝ বয়সী তিন ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে পবা থানার বড়গাছী গ্রামে রাজ কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। এ সময় তারা অফিসের গেটের তালা ও ক্যাশ রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে ভোল্টের তালা ভেঙ্গে ৩০ লাখ ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাজ কোল্ড স্টোরেজের মালিক মোঃ আহসান উদ্দিন সরকার বাদী হয়ে ঐ দিনই পবা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category