• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পৃথক পৃথক অভিযানে ৮৬০পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদার ও এএসআই মো. শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গলাচিপা খেয়াঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. আতিকুল ইসলাম (২১) ও মো. আরিফ হোসেন (১৯) নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। অপর দিকে, ওসির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপুর ২টার দিকে উপজেলার চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ও এএসআই সুদন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড় চরকাজল গ্রামের সোবাহানের স-মিলের সামনে থেকে ৩৬০ পিস ইয়াবাসহ মো. সজিব খান (৩১) ও মশিউর রহমান লিটন গাজী (৪০) নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ভিন্ন ভিন্ন অভিযানে প্রথমে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন ও পরে ৩৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। আসামি ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category