• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ

চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানার পক্ষে সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,

গলাচিপা প্রেস ক্লাব, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বিজয় র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের মূল কার্যক্রম শুরু করে। পরে সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category