মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন-সহ মোঃ আব্দুল্লাহ (৩০), নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল্লাহ, সে গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ জাহানাবাদ মেলপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আক্টোবর) র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বুধবার (২৫ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সারাংপুর গ্রামের একটি আমবাগানের ভিতর জনৈক মাদক কারবারী হেরোইন-সহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নিত স্থানে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন-সহ আব্দুল্লাহ নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের সে হেরোইন কারবারের সাথে জড়িত এবং উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বিকার করে।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।