এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের পোশাক কারখানা খ্যাত ইপিজেডে এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ৪ টি পোশাক কারখানা শ্রমিকদের মাঝে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে অন্তত: ১৫ জন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় এই সংঘর্ষে জড়ায় জেমএস ও ম্যারিমো লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ে মেজর আরিফিন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা মারামারির ঘটনায় ঘটনায় রুপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
তবে, সূত্র বলছে, বেশ কয়েক দিন ধরে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তুষ্টির কারণে জেএমএস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেয়া হয়। এতে অপর কারখানার শ্রমিকরা তাদের বাঁধা দেয়। এরই সূত্র ধরে বিবাদে জড়িয়ে পড়ে তারা ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও নৌবাহিনী এবং পুলিশ বিবদমান শ্রমিকদের চাকুরী রত: দু’টি কারখানা ঘিরে রেখেছে। এবং ওই দু’টি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এই মূহুর্তে কারখানার শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী এবং পুলিশ দু’টি কারখানা ঘিরে রেখেছে। এই দু’টি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।