• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্রের মুখে মিঠানালা ইউপি সচিবের সর্বস্ব ছিনতাই: থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে রাস্তায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠানালা ইউনিয়ন পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
ভুক্তভোগী ইউপি সচিব মো.ষঃ মহিউদ্দিন (৩৭) মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদে কর্মরত: রয়েছেন। ছিনতাইয়ের শিকার উক্ত মহিউদ্দিন মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূরের ছোবাহানের পুত্র বলে জানা গেছে।
এই ঘটনায় মীরসরাই থানায় মো. হারেছ (২৬) নামে স্থানীয় এক যুবকের নাম উল্লেখ সহ আর ও তিনজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে অভিযোগ করেছেন ভুক্তভোগী মহি উদ্দিন।
ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, দাপ্তরিক কাজ সেরে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় অতিক্রম করার পর স্থানীয় আলিমুদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মোঃ হারেছ ও তার সাথে থাকা আর ও তিনজন ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে।
তিনি জানান, এ সময় তারা জানতে চায়, আমি মিঠানালা ইউনিয়ন পরিষদে কাজ করি কিনা? উত্তরে আমি সেখানে কাজ করি জানালে ধারালো অস্ত্রের মুখে আমার সাথে যা আছে সব দিয়ে দিতে বলে। এ সময় তারা আমাকে মারধর করে দুই লাখ ৬৭ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, নগদ ৬ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ও ব্যাংকের দু’টি ডেবিট কার্ড সহ বেশ কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, বিষয়টি আমি ইউএনও মহোদয় কে জানালে তিনি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। আর তাই আমি মীরসরাই থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতিকুর রহমান বলেন, ইউপি সচিব মহিউদ্দিন কে রাস্তায় থামিয়ে কিছু লোক তার মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন মর্মে থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছেন বলে ও জানান দেন ওসি আতিকুর রহমান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category