• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন বাড়িতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দারোগারহাট বাজারের নিকটবর্তী গ্রামের তিনটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সহ-স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, দারোগারহাট এলাকায় তার গ্রামের বাড়িতে রাতে ডাকাত দল হানা দেয়।

এ সময় বাড়ির কেয়ারটেকারকে মারধর করে তারা বাড়িতে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা বাড়ির আলমিরা সহ আসবাব ভাঙচুর করে। মোবাইল ও নগদ টাকা ও নিয়ে গেছে ডাকাতরা।

তিনি আরও জানান, ডাকাত দলটি তাদের গ্রামের আরো দুই বাড়িতে ও হানা দিয়ে ব্যাপক লুটপাট করে। উক্ত গ্রামের মোঃ নাদেরুজ্জামান ও আমানুল্লাহর বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিন্মি করে আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।

এর আগে ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় দারোগার হাট এলাকায় যানজটে আটকে পড়া গাড়িতে ও ডাকাতির যজ্ঞ চালায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন জনের সাথে কথা বলেন।

এবং তিনি বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category