• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে আদালতের রায়: বিএনপি’র ডাঃ শাহাদাত হোসেন কে মেয়র ঘোষণা

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি/আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুষ্ঠিত হয়েছে যাওয়া একতরফা নির্বাচন বাতিল চেয়ে দায়ের করা মামলার রায়ে তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত।
একই সাথে আগামী ১০ দিনের মধ্যে এ প্রসঙ্গে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশনা ও দেয়া হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন এর আদালত এ রায় ঘোষণা করেন।
প্রাসঙ্গিক বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র হিসেবে নতুন দায়িত্ব নিতে যাওয়া বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন বলেন, আমরা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়দায় দেশ পরিচালনার সময় পাহাড় সম: একের পর এক মিথ্যে ও গায়েবী মামলার আসামি বানিয়ে সিমাহীন কষ্টের মধ্যে ফেলে দিলে ও আমরা আদালতকে সম্মান দেখিয়ে এসেছি। এবং আদালতের রায় মেনে নিয়ে আইনী প্রক্রিয়ায় মামলা পরিচালনা করে এসেছি। আর গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পেশী শক্তি দেখিয়ে আমাদের কে জিম্মি করে ফলাফল তাদের অনুকূলে নিয়ে নিয়েছে! আমরা আইন-আদালতকে শ্রদ্ধ্যা প্রদর্শন করে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছি। কিন্তু, আদালতের ওপর সরকারি ‘খড়গ’ থাকায় আদালত নিরপেক্ষ ভাবে পরিচালিত হতো পারেনি বলে তারা একতরফা ক্ষমতা ভোগ করেছে।
তিনি বলেন, অবশেষে ছাত্র-জনতার রোষানলে পড়ে আওয়ামী সরকারের পতন ও সরকারের প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পলায়নের পর নিরপেক্ষ ও স্বাধীন ভাবে কাজ করতে গিয়ে আদালত এই রায় দেয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category