• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক শরিফ কে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমম্বয়ক আদনান শরীফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোডের কফিল উদ্দীন জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের দু’ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদনান শরীফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সম্বনয়কের দায়িত্বে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার।
পাচঁলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত রয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে বলে ও জানান তিনি। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আদনান শরীফের বাবা নুরুল হক জানান, রাতে পুলিশ এসে বাসা থেকে ছেলেকে ধরে নিয়ে যায়। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোনো রাজনীতির সাথে জড়িত নন। পরিবারের সাথে বাসায় ছিলো। বুধবার দিবাগত রাতে পুলিশ কেনো তাকে ধরে নিয়ে গেলো বুঝতে পারছি না।
তিনি তার ছেলের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category