এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রামে মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধিন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতা ওই নারীর নাম রিনা আক্তার (৪৮)। তার স্বামী একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
ছেলে ওমর আলী কলেজ শিক্ষার্থী।সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) নিহাত আদনান তাইয়ান বলেন, করোনা’র সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়ে ওমর আলী। প্রায়ই টাকার জন্য বাসার জিনিস পত্র ভাঙচুর করতো। রোববার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে বাসায় থাকা বঁটি দিয়ে মাকে কোপায়।
এতে মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় অধিবাসীরা মায়ের হন্তারক মাদকাসক্ত ছেলে ওমর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ময়নাত দন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।