• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে চাকরি ও মনোনয়নের টোপ দিয়ে ৪৬ লাখ টাকা নিয়ে উদাও ওবায়দুল কাদেরের ভাগ্নি

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে এক নারীর কাছ থেকে সরকারি চাকরি দেয়ার নামে ৪৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘ভাগ্নি’র বিরুদ্ধে। সাবেক মন্ত্রীর ভাগনি পরিচয় দেয়া ওই নারী সরকারি চাকরি ছাড়াও চেয়ারম্যান ও মেয়র পদে মনোনয়ন নিয়ে দেয়ার কথা বলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। এছাড়া সেই ভাগনির স্বামীও সমানতালে প্রতারণা করেছেন মানুষের সাথে। তিন কোটি টাকা আত্মসাৎ করে পালানোর সময় গণধোলাই খান ওই ব্যক্তি।
আর এ ঘটনার পর এতোদিন বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও টাকা ফেরত পাননি ভুক্তভোগী শারমিন আকতার।
শারমিন আকতার দাবি করেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনি পরিচয় দেয়া শাকিলা লিপির সাথে কাজের সুবাদে তার পরিচয়। তাকে এক পর্যায়ে ঢাকায় নিয়ে সংসদ ভবনে এবং ওবায়দুল কাদেরের বাসায় নিয়ে যান লিপি। ওইখানে তার পরিচিত কয়েকজনকে বিআরটিএ, বিভিন্ন ব্যাংক, বিটিভি ও শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরি দেয়ার কথা বলেন লিপি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি দেখালে তিনি সরল বিশ্বাসে ১৭ জনের কাছ থেকে চাকরির জন্য ৪৬ লাখ টাকা শাকিলা লিপির ব্যাংকে অ্যাকাউন্টে পাঠান।
শারমিন আকতার বলেন, ২০২০ সালে চট্টগ্রাম সহ দেশব্যাপী শুরু হয় করোনা মহামারী। এরপর থেকে করোনার অজুহাতে দেখিয়ে ‘কাজ হতে’ কিছুদিন সময় লাগবে জানিয়ে নগর ছেড়ে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাড়ি জমান লিপি। তার স্বামী ফখরুল ছিলেন কর্ণফুলী উপজেলার মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেন। সেখানে তারা মামুন নামের এক ব্যক্তির ভাড়া বাসায় থাকতেন। কিন্তু সেখানেও তারা প্রতারণা করেন বিভিন্ন জনের সাথে।’
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পর মুঠোফোনে যোগাযোগ করা হলে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন শাকিলা লিপি। এরপর এক পর্যায়ে ধানমণ্ডি আওয়ামী লীগের পার্টি অফিসে ওবায়দুল কাদেরের সাথে দেখা করে তার ভাগনি লিপির এমন প্রতারণার বিষয়ে জানতে চান।
কিন্তু, সেখানে গিয়ে শুনতে পান আনিস নামের মাইজদীর এক ছেলের মাধ্যমে বিআরটিএ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি দেয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় লিপি। সেই সাথে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার কথা বলে অনেক চেয়ারম্যান প্রার্থী ও মেয়র প্রার্থীর কাছ থেকেও টাকা নিয়ে ধানমন্ডি থেকে পালিয়ে উত্তরায় চলে যায় লিপি।
যেস্ই সব চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে লিপিকে দেয়া হয়েছে, তারা টাকা ফেরত দেয়ার জন্য চাপ দিচ্ছেন জানিয়ে শারমিন আকতার বলেন, ‘প্রত্যেকটা প্রার্থীর সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। এজন্য লিপির বিরুদ্ধে মামলা করতে পারিনি। এ সুযোগে কাজে লাগিয়ে শাকিলা লিপি তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ইমো সহ সব ধরনের কনটাক্টে আমাকে ব্লক করে দেয়। বন্ধ হয়ে যায় মুঠোফোনে কল রিসিভও।’
প্রতারণার কারণে শাকিলা লিপির স্বামীও গণধোলাইয়ের শিকার হন জানিয়ে শারমিন আকতার বলেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হওয়ার পরে এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি, শাকিলা লিপি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বালি সাপ্লাই দেয়ার জন্য এসএল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু কাজ দেয়ার কথা বলে প্রায়ই ২০-২২ জন সাপ্লায়ারদের প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে গত ১০ সেপ্টেম্বর রাতে পালিয়ে যাওয়ার সময় গণধোলাই খায় লিপির স্বামী। পরে উত্তরার লুবানা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয় তাকে। কিন্তু ১৩ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছে হাসপাতালে দেখতে পাইনি লিপির স্বামীকে। তিনি নাকি ওইদিন ভোরেই পালিয়ে যান হাসপাতাল থেকে।’
প্রশাসনের মাধ্যমে শাকিলা লিপির সন্ধানের আর্জি জানিয়ে শারমিন আকতার বলেন, আমি নিরুপায়। প্রশাসনের মাধ্যমে প্রতারক শাকিলা লিপির সন্ধান ও বিচার চাইছি। যাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি, তাদের প্রেসার আমি আর নিতে পারছি না। বারবার লিপির সাথে যোগাযোগ করা হলেও, সে একবার বলে অসুস্থ, একবার বলে তার স্বামী মারা গেছে। এসব বলে বলে সময় নষ্ট করতে থাকে। প্রতারক লিপি চাকরির কথা বলে আর্থিক ক্ষতি সহ সরকারি চাকরি করার বয়স শেষ করে দিয়েছে অনেকের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category