• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চার্জার ভ্যানে প্রায়ভেটকারের ধাক্কা, নিহত ১জন

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আড্ডা সড়কের ফুলকুড়ি নামক স্থানে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কারের এক যাত্রী নিহত এবং উভয় যানবাহনের চার যাত্রী গুরুতর আহত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান শুক্রবার সকাল ৭ টার দিকে আমনুরা-আড্ডা সড়কের ফুলকুড়ি স্ট্যান্ডেএ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল তাদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত কারে থাকা নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চর টিকরামপুর গ্রামের মৃত আকরামের ছেলে আব্দুল মান্নান(৪৮)। আহতরা হলেন চর ইসলামপুর গ্রামের মৃত হুমায়ুন কবির(৪৫), একই গ্রামের হাইউলের মেয়ে সালমা খাতুন(১৭), হুমায়ুন কবিরের মেয়ে ফাতেমা খাতুন(১৬), টিকরামপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম খাতুন(১৫) ও মান্নানের স্ত্রী সুলেখা খাতুন(৩৭)। নিহত ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে স্বজনরা নিজ জিম্মায় নিয়ে গেছে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category