• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা চালানোর সময় আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল (৪২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাতে চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষনা দেন।পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাবুলকে উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সুত্র জানায়, পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল। ওই রাতে পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন সে।

এ ঘটনায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সাথে আলোচনা করে তাকে আত্মহত্যা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category