এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অব বাংলাদেশ (জেটেব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম আগামী কাল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপি’র ‘তারুণ্যের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে আজ ঢাকা থেকে তার নিজের গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে পাওয়া খবরে জানা গেছে।
সূত্র জানায়, কুমিল্লার ময়নামতি অতিক্রম তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে ময়নামতি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি ময়নামতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তির ঘনিষ্ঠ সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।