বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় ট্রেনের ধাক্কায় আহত সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসি ইউতে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মোহাম্মদ পরিস্কার রহমান উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মৃত ভাদু প্রমানিকের ছেলে।
গত ৬ অক্টোবর সিএনজিতে মোহাম্মদ পরিস্কার তার ছেলে সাহাদত হোসেন রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় আহত হয়। রাতে সিএনজিতে নন্দন গাছি কুটিপাড়া রেলগেইটে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী ট্রেনের ধাক্কায় সিএনজিতে যাত্রী মোহাম্মদ আলী পরিস্কার, তার স্ত্রী সাহেদা বেগম, ছেলে সাহাদত হোসেন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ আলী পরিস্কারকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।