• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত-২

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল ইসলাম(৪০) ও আসাদ(৩০) নামের দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসনে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকার প্রয়াত সিরাজ উদ্দীনের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০) ।

পুলিশ জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পাড় হয়ে এনামুল পেট্রোল পাম্পে যাচ্ছিল আসাদ ও রাশেদুল। মহাসড়কে ওঠা মাত্রই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়। এসময় স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আটক করে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category