• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দিনাজপুর-৫ আসনে অষ্টম বারের মতো নৌকার মাঝি হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অষ্টম বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁকে ফুলের তোড়া দিয়ে পার্বতীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দিত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।

সেই সাথে তিনি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দনও জানান। এসময় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা সাতবার আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এর মধ্যে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার নিয়ে তিনি অষ্টম বারের মত দলীয় মনোনয়ন পেয়েছেন।

এ দিকে অষ্টম বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকায়ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বলেন, ‘এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি যতদিন সুস্থ্য থাকবেন ততদিন এ অঞ্চলের নেতৃত্ব দিয়ে যাবেন।

তাঁর সুযোগ্য নেতৃত্বে দিনাজপুর জেলা আওয়ামীলীগ সহ পার্বতীপুর ও ফুলবাড়ি আওয়ামীলীগ পূর্বের মতই তরতর এগিয়ে যাবে, এ আত্মবিশ্বাস আমাদের সকলেরই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category