ু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুর হতে ৩৬২৫ লিটার চোলাইমদসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টায় দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতাল পাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গেস্খফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার বাগমারা থানাধীন যশোপাড়া গ্রামের মোঃ মেহের আলী প্রামাণিকের ছেলে মোঃ মোজাহার আলী প্রামাণিক (৪০), দূর্গাপুর থানাধীন নারিকেল বাড়িয়া সাওতাল পাড়ার মৃত শম্ভু রায়ের ছেলে চান্দু রায় (২৫), একই গ্রামের মৃত গুদা রায়ের ছেলে শ্রী নয়ন রায় (২৫), সঞ্জিত রায়ের ছেলে সজিব রায় (১৯) ও তিনকুড়ি রায়ের ছেলে সঞ্জিত রায় (৪০)।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক কারবারী শ্রী নয়ন রায় এর বসতবাড়িতে চোলাই মদ তৈরী করে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর ৬টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী শ্রী নয়ন রায় এর বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হতে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে বাড়ির ভিতরেই তাদেরকে আটক করে এবং ১৯০৫ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।
অপরদিকে দূর্গাপুর থানাধীন নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক কারবারী মোঃ মোজাহার আলী প্রামাণিক (৪০) এর বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হতে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে বাড়ির ভিতরেই ২ জনকে আটক করে এবং ১৭২০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পৃথক ভাবে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।