• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে পৌর বিএনপি ৯টি ওয়ার্ডের কমিটি বাতিল ও নতুন কমিটির দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির সকল ওয়ার্ড কমিটির বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অতি সম্প্রতি ঘোষিত পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয় এ সম্মেলনে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সহিদুর রহমান সরকার। এ সময় তিনি বলেন, তৃনমুল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনগড়া কমিটি গঠন করা হয়েছে, পৌর ১নং ওয়ার্ডে ৫১ জনের পরিবর্তে ৭১ জনের কমিটি গঠন, পূর্বের সভাপতি-সম্পাদকদের না জানিয়ে আওয়ামী ঘরনার লোকদের নিয়ে কমিটি গঠনেরও অভিযোগ করেন তিনি।
এ সময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রউফ, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. ইসা, ৮নং ওয়ার্ডের সম্পাদক জহুরুল ইসলাম,সহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুব দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মো. আনারুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মাহবুবুল আলম মিনু, জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শাহিনা পারভীন প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category