স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্তে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য ও তুলে ধরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার
অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান হোসেন, জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার, প্যানেল মেয়র পৌর কাউন্সিলর মেহেদী হাসানসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরির ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।