• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নগরীতে প্রকাশ্যে গাঁজা সেবন! বাঁধা দেয়ায় ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদককে কিলঘুষি

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শহররক্ষা বাঁধের উপর সিগারেটের ভেতর গাঁজা ঢুকিয়ে প্রকাশ্যে সেবন করছিলেন মিলন নামের এক যুবক (২৮)। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে বলে আড়ালে গিয়ে সেবন করো। এতে ক্ষুদ্ধ হয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মিলন। শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে প্রতিবাদীদের সাথে হাতাহাতি। সেই হাতাহাতি থামাতে গিয়ে জখম হয়েছেন নগরীর (২৪নং ওয়াডর্) কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান সিহাব (২৬)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মহানগীর বোয়ালিয়া থানাধিন হাদির মোড় শহর রক্ষা বাঁধের উপর এ ঘটনা ঘটে।
সিহাব জানায়, সাত সকালে এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন নিজ নিজ কর্মসংস্থানে। এ সময় গাঁজার গন্ধ অনুভব করেন কিছু স্থানীয় লোকজন। তারা দেখতে পান ওই এলাকার সধুরের ছেলে মিলন গাঁজা সেবন করছে। তাকে আড়ালে যেতে বললেই সে ক্ষুদ্ধ হয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বাঁধের উপর থাকা যুবকদের সাথে শুরু হয় হাতাহাতি।
তাদের মধ্যে শুরু হওয়া বিবাদ থামাতে ছুটে যায় সিহাব। এ সময় মিলন তাকে কিলঘুসি মেরে ছিলা ফোলা জখম করে মিলন।
জানতে চাইলে, মিলন বলেন, কথাকাটাটির জেরে হাতাহাতি হয়েছে। তবে গাঁজা সেবনের বিষয়টি অস্বিকার করেন তিনি।
বিষয়টি অবগত করা হয় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দীকে, তিনি বলেন, রাত পোহালেই পবিত্র মাহে রমজান শুরু। এই সময় প্রকাশ্যে গাঁজা সেবন! অভিযোগ পেলেই ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category