• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নগরীর আমচত্বরে ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর আমচত্বরে ট্রাকের চাপায় সাইদুর রহমান (৭৭), নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টায় নগরীর শাহমখদুম থানার আমচত্বর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাইদুর রহমান, নগরীর এয়ারপোট থানার মাঝিগ্রামের (উত্তর পাড়া), মৃত তসির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, নিহত সাইদুর রহমান রাস্তার পাশে দাড়িয়ে ধুমপান শেষে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে তার। এ সময় তিনি ট্রাকের চাকার নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ ইসমাইল হোসেন জানান, ট্রাকের চাপায় নিহত সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২৫৫৮) জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছে। এ ব্যপারে মামলা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category