• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

নলডাঙ্গায় পিকআপ ও ভ্যানের সংঘর্ষে নিহত-১, আহত-১

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় ধান বোঝাই পিকআপ ও ভ্যানের সংঘর্ষে শফির মিনা নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় তাজিম হোসেন নামে এক শিশু আহত হয়। নিহত শফির মিনা উপজেলার বাশিলা মধ্যপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ও আহত তাজিম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে। আজ বুধবার সকালে উপজেলার বাঁশভাগ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,পিকআপ গাড়িটি নলডাঙ্গার খোলাবাড়িয়া থেকে ধান নিয়ে পাবনা যাচ্ছিল। পথে বাঁশভাগ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বৃদ্ধ শফির মিনা। এ সময় আহত হয় এক শিশু। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে যায় এবং পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category