• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১ হাজার ৮শ’ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার রাসায়নিক সার, ধান বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ^াস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ও রিনিআরা বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর জানান, ২০২২-২৩অর্থবছরে খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে উফশী রোপা আমন ধান গ্রীস্মকালীন পেয়াজ ফষলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউিনিয়ন ও নাচোল পৌর এলাকার মোট এক হাজার আট শো’ কৃষকের প্রতিজনের মাঝে ১০কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ৫ কেজি করে উচ্চ ফলণশীল ধানবীজ বিতরণ করা হলো। এ কার্যক্রম সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে তালিকাভূক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category