• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নাচোলে সাংবাদিককে মারধর ও হত্যারচেষ্টা

দিনকাল বিডি / ৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ মে, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব ও আমাদের রাজশাহী পত্রিকার নাচোল প্রতিনিধি সহিদুল ইসলামকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে নাচোল থানায় একটি মামলার এজাহার দ্বায়ের হয়েছে। নাচোল থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, গত শুক্রবার বেলা ১১.৪৫মিঃ দিকে পৌর এলাকার নাচোল ডায়াবেটিক সমিতির সামনে সাংবাদিক সহিদুল ইসলাম উপস্থিত হলে নাচোল পৌরসভার সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের হুকুমে হামিদুর রহমান মুকুলের নেতৃত্বে ৪/৫জন বাঁশের লাদনা ও দেশীয় ধারালো অস্ত্রসহকারে হামলা চালিয়ে মারধর, টাকা ছিনতাই এবং শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় সহিদুলের ডাক-চিৎকারে ডায়াবেটিস সমিতিতে চিকিৎসা নিতে আসা রোগী ও আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই সাংবাদিক সহিদুল ইসলাম বাদী হয়ে মারধর, টাকা ছিনতাই ও শ^াসরোধে হত্যার চেষ্টার অভিযোগ এনে নাচোল থানায় একটি মামলার এজাহার দ্বায়ের করেছে। মামলায় দাখিলকৃত এজাহারভুক্ত আসামীরা হচ্ছে, নাচোল চেয়ারম্যানপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, মৃত মুসা মিয়া (খোকা)র ছেলে হামিদুর রহমান মুকুল, সেতাব উদ্দিনের ছেলে আশিক ও তুহিন, ইমাম হোসেনের ছেলে রুবেল ও সোহেল রানা। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থ নেওয়া হবে।

হামিদুর রহমান মুকুল ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে জড়িত নন বলে জানান। উল্লেখ্য, গত ১১ মে “দৈনিক আমাদের রাজশাহী” পত্রিকায় নাচোল প্রতিনিধি ক্রেডিটে নাচোল পৌর ঠিকাদারের ঘর এক রাতেই গায়েব শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণ কাজের মালামাল সংরক্ষণ ও শ্রমিকদের বিশ্রামের জন্য ৩ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘরের ২০ বান্ডিল টিন গায়েবের সাথে সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন ও মতিউর রহমানের সংশ্লিষ্টতা থাকার কথা বলা হয়।

সংবাদের শেষ অংশে আরো বলা হয় পৌরসভার প্রবেশ পথে রাস্তার নয়নজুলির উপর পৌরসভার ভুয়াবিলের টাকায় নির্মিত টিনশেড পাকাঘরটি বর্তমানে নেশাখোর ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে, যেকোন সময় অঘটন ঘটতে পারে বলে পৌরবাসীর আশঙ্কা।
এদিকে নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন থানায় মামলার এজাহার দেয়া হয়েছে, আসামীদের গ্রেফতার করা না হলে নাচোলে অচিরেই মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ ঘটনার জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category