• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে নাচোল বাজারের মেসার্স দবির ট্রেডার্স এর মালিক সার বিক্রয়ের মেমো ছাড়া নেজামপুর ইউপির কেন্দুয়া-ঘাসুড়ার কীটনাশক বিক্রেতা শামিউলের নিকট ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১৫ বস্তা সার বিক্রয় করেন। ওই কীটনাশক ব্যবসায়ী চার্জার ভ্যানে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার হাজিডাঙার কয়েকজন কৃষক দেখতে পেয়ে ভ্যানচালকের নিকট মেমো দেখতে চাইলে ক্যাশ মেমো দেখাতে পারেনি ভ্যান চালক। ওইসময় কৃষকরা সার আটক করে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান। খবর পেয়ে কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। সার আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে নাচোল থানার পুলিশ ও সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সার ডিলার তার অপরাধ স্বীকার করলে আটককৃত সার জব্দ করেন ও সার ডিলারকে সার বিক্রয় ও বিপনন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category