• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় গাছে গাছে শোভা ছড়াচ্ছে সজনে ফুল

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

ঋতুবৈচিত্র্যের এই বাংলাদেশে একেক ঋতুতে একেক রূপ নিয়ে হাজির হয় প্রকৃতি। শীতের শেষে ঋতুরাজ বসন্তে গাছে গাছে শিমুল পলাশের সাথে সজনে ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে আপন মহিমায়।শ্বেতশুভ্র পাপড়ির মাঝে যেন গ্রামীণ নববধূর মূল্যবান অলংকারের মতো স্বর্ণালি মহামূল্যবান শোভা বিস্তার করে সজনে ফুল।

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাদা ফুলের বর্ণিল সাজে সেজেছে উত্তরাঞ্চলের শষ্য ভাণ্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলার সজনে গাছগুলো।

সাজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয়, পাতা খাওয়া হয় শাক হিসেবে।গবেষকরা সজিনা পাতাকে ‘নিউট্রিশন্স সুপার ফুড’ এবং সজিনা গাছকে ‘মিরাকল ট্রি’ হিসেবে উল্লেখ করছেন। সজনের পুরো গাছটাই উপকারী।

খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ। ডাল ও বীজের মাধ্যমে বংশবিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবিস্তার করানো হয়। গ্রীষ্মকাল বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাড়ীর আশেপাশে, রাস্তার দুপাশে, নদীর বেরীবাধে, পতিত জমিতে মওসুমের শুরুতেই ফুলে ফুলে ভরে গেছে সজনে গাছগুলো । আবহাওয়া অনুকূলে থাকলে সজনেরর ভাল ফলন হবে।

আরও দেখা যায়, সম্পূর্ন বিনা পরিচর্চায় ইউনিয়নের প্রায় প্রত্যেক বাড়িতে কমবেশি সজনে গাছ আছে। অনেকেই বাগানে বেড়ার খুটি হিসেবে সজনের ডাল রোপন করে। পরে তা জীবন্ত গাছে পরিনত হয়ে সজনে ধরা শুরু করে। রাস্তার পাশে পতিত জমিতে ডাল পুতে রেখে নি খরচায় চাষ হয়েছে অনেক সজনে গাছ।

স্থানীয়রা জানান, বহুগুনে গুনান্বিত যাদুকরি সবজি সজনে। ওষুধি গুনাগুনেভরা, সুস্বাদু, কোনো উৎপাদন খরচ নেই, অধিক লাভজনক এবং বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন সবজি সাজিনা। শীতের রিক্ততা কাটিয়ে এখন ফুলে ফুলে ভরে গেছে সাজিনা গাছ।

পুষ্টিগুন দিক থেকে সাজিনা অত্যান্ত উপকারী একটি সবজি। সজনে লবণ সহিষ্ণু একটি ফসল। অন্যান্য সবজির ক্ষেত্রে পরিচর্যার প্রয়োজন হলেও অনেকটা পরিচর্যা ছাড়াই সাজিনার উৎপাদন সম্ভব। সাজিনা অল্প দিনেই খাওয়ার উপযোগী হয় এবং বাজারজাত করা যায়। খেতে সু-স্বাদু ও বাজারে প্রচুর চাহিদা থাকায় সাজিনার আবাদ অত্যান্ত লাভজনক।

পত্নীতলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কমর্কর্তা মশিউর রহমান বলেন ঠান্ডা-গরম, লবণ, খরা সহিষ্ণু এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্মায়। উপজেলার প্রতিটি বাড়ির আশেপাশে ২/৪ টি সজনে গাছ আছে এছাড়ার রাস্তার পাশে অনেক গাছ আছে গাছগুলোতে প্রচুর ফুল এসেছে আবহাওয়া ভাল থাকলে বাম্পার ফলন হবে।বারোমাস ফলন হয় সাজিনা চাষের জন্য মানুষকে উৎসাহিত করা হচ্ছে সারা বছর ধরেই এটি ফলন হবে। তবে বাণিজ্যিকভাবে কেউ সজনে চাষ করেনি। পুষ্টিগুণ সমৃদ্ধি এ সবজি চাষ করতে তেমন খরচ হয়না। বাজারে প্রচুর চাহিদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category