• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পানি বাঁচাতে জনগণকে মদ খেতে বললেন এমপি

দিনকাল বিডি / ২৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

দিনকাল বিডি ডেক্সঃ
এবার পানি বাঁচাতে ও সংরক্ষণ করতে জনগণকে মদ খেতে বা নেশা করার পরামর্শ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য জনার্ধন মিশ্রা। তিনি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রেওয়া লোকসভা আসনের এমটি। আজ মঙ্গলবার ৮ নভেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভির এই খবর প্রকাশ করেছে।

তাদের খবরে বলা হয়েছে, নিজ এলাকার জনগণকে পানি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে মদ ও তামাক খেতে পরামর্শ দেন জনার্দন মিশ্রা। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রেওয়া লোকসভা আসনটি ভোপাল থেকে ৫৩০ কিলোমিটার দূরে।

এ জেলায় পানি সংরক্ষণ সংক্রান্ত একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন জনার্ধন মিশ্রা। সেখানে তিনি বলেন, দেখুন আপনারা- মাটি থেকে পানি শুকিয়ে যাচ্ছে। পানি বাঁচাতে, সংরক্ষণ করতে আমাদের অবিলম্বে সতর্ক হতে হবে।

আপনারা হয় ঘুটকা খান, নয় মদ খান, গাঁজাও খান। প্রয়োজনে থিনার কিংবা আঠার ঘ্রাণ নিন; আয়োডেক্স খান। কিন্তু পানি সংরক্ষণের গুরুত্ব দয়া করে বুঝতে চেষ্টা করুন। গত কয়েক বছরে বেশ কয়েকটি পানি সংরক্ষণ প্রকল্প ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জন্য আলাদা মন্ত্রণালয়ও তৈরি করেন তিনি। কোটি কোটি বাড়িতে খাবার পানীয় পৌঁছে শুরু করেন জল জীবন প্রকল্প। জনার্ধন মিশ্রা যে কর্মশালায় মদ খাওয়ার পরামর্শ দেন, সেটি মোদির প্রকল্পেরই অংশ। সূত্র: এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category