• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরে ট্রেনে কেটে জুয়েলার্স ব্যবসায়ীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কেটে এক জুয়েলার্স ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে যাত্রীবাহী বুড়িমারীগামী ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাবার পথে সুন্দরী পাড়া রেল গেটের পূর্বে পাশের রেলপথ এই দূর্ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে,পার্বতীপুর উপজেলা শহরের খোলাহাটি রোড নিবাসী কমলা জুয়েলার্সের স্বত্বাধিকারি মৃত নারায়ণ চন্দ্র দাসের ছোট ছেলে নয়ন দাস (৩৮) শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া এলআর বুড়িমারী লোকাল ট্রেনে কেটে সুন্দরী পাড়া রেল গেটের পূর্ব পাশের রেলপথে মৃত্যু বরন করে। নয়ন দাস ও তার ভাই কেল্টু দাস দুই ভাই মিলে নতুন বাজারে মেইন সড়কের কমলা জুয়েলার্স এর দোকান ব্যবসা করতো। তাঁর স্ত্রী ও দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়। পার্বতীপুর পৌরসভার কাউন্সিল কৈলাশ প্রসাদ সোনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোঃ গোলাম মোর্শেদ বলেন,ঘটনাস্হল রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এলাকায় হওয়ায় খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে আমরা মৃতদেহ উদ্ধার করি এবং সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃত দেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category