• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরে ট্রেনে কেটে দাদী নাতনীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কেটে দাদী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সকালে পার্বতীপুর শহরের পুরাতন বাজারের পাশের তিলাই নদীর রেল ব্রীজে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করেছে।

জানা গেছে,শনিবার সকালে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের পুরাতন বাজারের পাশের তিলাই নদীর রেল ব্রীজের উপর দিয়ে দাদি ও নাতনী সহ আরো ২ জন পার হচ্ছিল। এ সময় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ঢাকা গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ব্রীজ অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এক সাথে ৪ জন ব্রীজ পার হচ্ছিলো এদের মধ্যে একজন ব্রীজ থেকে লাফ দিয়ে এবং অন্যজন রেলপথের স্লিপার ধরে ঝুলে ছিল বলে নিজেদের বাঁচাতে সামর্থ্য হন। আর বাকি দুইজন ট্রেনে কাটা পড়ে।

জানা যায়,চলন্ত ট্রেনে কেটে মৃত দাদী মর্জিনা (৬০) ও নাতনী সাথী (৮) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর এলাকার অধিবাসী এবং তাঁরা রেল ব্রীজের পাশের নূর নগর এলাকায় বিয়ের দাওয়াত খাওয়াও জন্য এসেছিল।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে,এর আগেও এখানে বিভিন্ন সময় ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তাই এখানে পথচারী পারাপারের জন্য রেল ব্রীজের পাশ দিয়ে ব্রীজ বা কালভার্ট তৈরি করা যায় কিনা সে বিষয় টি সুবিবেচনা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category