• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত কাজী আব্দুল গফুরের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে) জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী (দিনাজপুর-৫) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে লিখিত বক্তব্যে তিনি তাঁর দলীয় কর্মকান্ডের চিত্র তুলে ধরে অভিযোগ করেন,

গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ২৮৯ জন সংসদ সদস্য পদপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে পার্বতীপুর-ফুলবাড়ি (দিনাজপুর-৫) নির্বাচনী এলাকায় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়। তিনি দাবী করেন, উক্ত মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি তার নির্বাচনী এলাকায় কোনদিন জাতীয় পার্টির কোন কার্যকলাপে অংশগ্রহণ করেননি কিংবা জনসম্মৃক্ত কোন কাজে আদৌ তার উপস্থিতি ছিলো না।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে ও ষড়যন্ত্র করে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। এতে আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কি কারনে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে তা করোই বোধগম্য নয় আর এ ব্যাপারে পার্বতীপুর-ফুলবাড়ি নির্বাচনী এলাকার সাধারন মানুষের কাছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা কোনো সদুত্তরও দিতে পারছেন না।

সবশেষে তিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবের কাছে আবেদন জানান, মনোনয়ন বোর্ড কতৃক একটি টিম সরেজমিন তদন্ত পূর্বক উক্ত নির্বাচনী আসনে মাঠের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত পুণঃর্বিবেচনার।

সংবাদ সম্মেলণে আরও উপস্থিত থেকে প্রার্থীর মনোনয়নের পক্ষে দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সাধারন সম্পাদক আনসারুল আজাদ, পৌর সাধারন সম্পাদক নমির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদস্য হিরু আলী, রেল শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজের আহবায়ক জীবন পাল, ২ ও ৩ নং ইউনিয়নের সভাপতি যথাক্রমে লাল বাহাদুর ও হাকিমুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি সম্পাদকগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, এই আসনে জাতীয় পার্টির ৩ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা হলেন, কাজী আব্দুল গফুর, সোলায়মান সামি ও নুরুল ইসলাম।

এই ৩ জনের মধ্যে দলের ত্যাগী নেতা কাজী আব্দুল গফুরকে মনোনয়ন না দিয়ে নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই আমরা। একই সঙ্গে তার মনোনয়ন বাতিল করে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা ও রাজনীতিবিদ কাজী আব্দুল গফুরকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল আনসারুল আজাদ বলেন, নুরুল ইসলাম কে মনোনয়ন দেওয়ায় দলের কেউ তাকে মেনে নিতে পারছেন না।

তিনি এলাকায় কোনো রকম দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। ঢাকায় তদবির করে এই মনোনয়ন পেয়ছেন তিনি। ছাত্র সমাজের আহবায়ক জীবন পাল বলেন, নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করে আমাদের ত্যাগী নেতা কাজী আব্দুল গফুরকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি আমি।

তিনি আরো বলেন, যদি ওঁনার মনোনয়ন অবিলম্বে বাতিল না করা হয় তাহলে ছাত্র সমাজকে সাথে নিয়ে তার বিরুদ্ধে এই নির্বাচনী এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। নুরুল ইসলামের সাথে পার্বতীপুর-ফুলবাড়ি মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই। এমন নেতাকে আমরা মানি না মানবো না। তাই দলের স্বার্থে এই মনোনয়ন বাতিল করার আবারও জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category