• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামীর বাংলাদেশের রুপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পার্বতীপুরের রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রামপুর ইউনিয়নের বিত্তিপাড়া হয়ে ফকিরের বাজার,কুমারপাড়া বাজার,জমির হাট,বাসুপাড়া হয়ে সুন্দরী পাড়া রেলগেট,কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পুরাতন বাজার,হলদিবাড়ী রেলগেট হয়ে আদর্শ ডিগ্রী কলেজে এসে পথসভা ও লিফলেট বিতরণ শেষ হয়।

লিফলেট বিতরণ এলাকা গুলোতে বিএনপি নেতা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান পথচারী ও স্থানীয় ব্যবসায়ীসহ সর্বসাধারনের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন,জেলা বিএনপি,পার্বতীপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপি,রামপুর ইউনিয়ন বিএনপি ও ফুলবাড়ী বিএনপি নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ এর মাঝে জমিরহাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি,পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাদো,পার্বতীপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ,উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম, পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category